ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে এক বিবৃতিতে বলেন, আমাদের মহান ভাষা আন্দোলনে যারা আত্মোৎস্বর্গ করেছিলেন সেই শহীদদের স্বপ্ন আজও বাংলাদেশে বাস্তবায়িত হয়নি।
নেতৃবৃন্দ আরো বলেন, একুশের চেতনার পথ ধরে আমাদের রাষ্ট্র পরিচালিত হয়নি। আমাদের দেশে একুশে চেতনার বিপরীত ধারায় শাসন চলছে। স্বাধীনতা উত্তর সরকারগুলি রাজনৈতিক স্বার্থে পাঠ্যপুস্তককে সাম্প্রদায়িকীকরণ করেছে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সংকুচিত করা হয়েছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষার অধিকার, জাতিসত্তা অধিকারের স্বীকৃতি দেওয়া হয়নি। নেতৃবৃন্দ বলেন, ভাষা-সংস্কৃতি-জাতিসত্তার উপর সকল ধরনের আগ্রাসন এবং সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই অমর একুশের শিক্ষা।
মহান একুশের চেতনা অন্যায়ের কাছে মাথা নত না করা। এবারের একুশে অঙ্গীকার হোক- দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতা বিরোধী উগ্র সম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments