ডেস্ক রিপোর্ট:দেশব্যাপী ছড়িয়ে পড়া কোভিড পরিস্থিতির বিষয়ে গভীর উদ্যোগ প্রকাশ করে বাম ঐক্য ফ্রন্ট। নেতৃবৃন্দ বলেন, সরকার শ্রমজীবীদের অনহারে রাখার কঠোর লকডাউন দিয়েছে। তারা এটা জানে না যে, একদিন কাজ না করলে অনাহরে থাকতে হয় দিনমজুরদের। দুর্নীতিতে নিমজ্জিত সকল খাতের মত স্বাস্থ্যখাতে হরিলুট চালিয়ে যাচ্ছে। পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ নাই, আইসিইউ বেডের সংকট। হসপিটালে বেড খালি নাই। মানুষ বেঘোরে মরছে। কোভিড পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ। এই সরকারকে বিদায় দেওয়া ছাড়া কোভিড পরিস্থিতি মোকাবেলার আর কোনো পথ খালি নাই।
গত ৫ জুলাই সোমবার বাম ঐক্য ফ্রন্টের এক অন লাইন বৈঠকে নেতারা এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন বাম ঐক্য ফ্রন্টের সমন্বয়ক, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দীন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের আহ্বায়ক সন্তোষ গুপ্ত, কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী, গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় নেতা রাজা মিয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় নেতা মহিন উদ্দিন চৌধুরী লিটন।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments