জেলহজ্ব ইসলাম, বগুড়া প্রতিনিধি: আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে রেজাউল করিম বাদশাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশারফ হোসেন।
তিনি জানান, রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয় থেকে রেজাউল করিম বাদশাকে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়।
রেজাউল করিম বাদশা এর আগে বগুড়া পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে দল তাকে উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপনির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রস্তুতি শুরু হয়েছে।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments