বাঞ্ছারামপুরের মাথাল মার্কার বিশাল নির্বাচনী জনসভা
বিশেষ প্রতিনিধি: গণসংহতি আন্দোলন-জিএসএর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ১২ তারিখ বিএনপির নেতৃত্বে মানুষের ম্যান্ডেট নিয়ে যুগপৎ জোট সরকার গঠন করবে।
আজ শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬ বাঞ্ছারামপুরের মাওলাগঞ্জ বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকির এই বিশাল নির্বাচনী সমাবেশে অংশ নেন বাঞ্ছারামপুরের বিভিন্ন ইউনিয়নের মানুষ।
উপস্থিত জনতার উদ্দেশ্যে জোনায়েদ সাকি বলেন, যদি শাসনব্যবস্থা বদলাতে চান, আগামী ১২ তারিখ গণভোটে 'হ্যাঁ' ভোট দিয়ে শহীদের রক্তস্নাত জুলাই জাতীয় সনদকে অনুমোদন করবেন। আর যদি এই রাষ্ট্রব্যবস্থা মেরামতের কাজ এগিয়ে নিতে চান, ৩১ দফা সংস্কার যেখানে শাসনতন্ত্র বদলসহ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কর্মসূচি আছে, সেটা বাস্তবায়নে যুগপৎ জোটের প্রার্থীদের বিজয়ী করতে হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস রাখি ১২ তারিখ বিএনপির নেতৃত্বে মানুষের ম্যান্ডেট নিয়ে যুগপৎ জোট সরকার গঠন করবে।
সমাবেশে জোনায়েদ সাকি উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়ে তোলার পরিকল্পনা জনতার সামনে তুলে ধরেন। মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা; শিশুদের যথাযথ বিকাশ, তরুণদের উপযুক্ত কর্মসংস্থান, মাদকের কবল থেকে মুক্তি; মেঘনা সেতু নির্মাণ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, এলপিজি গ্যাসের সরবরাহ নিশ্চিত করা, প্রবাসীদের অধিকার, বাঞ্ছারামপুরে বিনিয়োগের পরিবেশ ও পর্যটন সম্ভাবনা তৈরি; কৃষক-শ্রমিক, খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্যা আদায়; প্রাণ-প্রকৃতি-পরিবেশের সুরক্ষা এবং নারীর নিরাপত্তা ও নিরাপদ বাঞ্ছারামপুরের অঙ্গীকার নিয়ে কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, গণতন্ত্রের জন্য ভোট খুব গুরুত্বপূর্ণ। ৫৪ বছর ধরে আমরা ভোট নিয়ে খাবি খাচ্ছি। কাজেই আমরা চাই একটা সুষ্ঠু ভোট। ভোটকেন্দ্রে যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে সেদিকেও নজর রাখবেন। আমরা নিজেরা একটা ভোটও জালিয়াতি করব না, আমরা একটা ভোটও অন্য কাউকে জালিয়াতি করতে দেব না। আমরা সুষ্ঠু ভোট হওয়া চাই।
দুপুর আড়াইটায় শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এমএ খালেক পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মুসা, গণসংহতি আন্দোলন-জিএসএর বাঞ্চারামপুর উপজেলার সমন্বয়ক শামীম শিবলী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুনীর চৌধুরী সোহেল, তৌহিদুর রহমান, রেক্সোনা পারভীন সুমি, গোলাম মোস্তফা, জাহিদ সুজন, আবু রায়হান খান, উম্মে হাবীবা বেনজির, তাহসিন মাহমুদ, কেন্দ্রীয় পরামর্শক কমিটির সদস্য গ্রুপ ক্যাপ্টেন (অব) খালেদ হোসাইন, ইমরাদ জুলকারনাইন সহ বিএনপি ও গণসংহতি আন্দোলনের নেতাকর্মীবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments