নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়শন ( গভঃ রেজিঃ নং-এস-১০২৮/৯৮) এর উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২.৩০ মিনিটে পরীক্ষা শেষ হয়। আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন কেন্দ্র সচিব হিসেবে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেন। কেন্দ্র সচিবের দেওয়া তথ্য মতে, পরীক্ষা কেন্দ্রে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের কেজি থেকে ৭ম শ্রেণি পর্যন্ত মোট ২৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এরমধ্যে ‘সোভা আদর্শ শিক্ষা নিকেতন’ এর কেজি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫২ জন পরীক্ষার্থী রয়েছে। অপর ২২২ জন পরীক্ষার্থী আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিচালিত ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ গ্রহণ করেছে। কেজি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ৩টি বিষয়ে ( বাংলা, ইংরেজি ও গণিত) ১০০ নম্বরের এবং তৃতীয় শ্রেণি হতে সপ্তম শ্রেণি ৪ টি বিষয়ে ( বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান) ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ সংশ্লিষ্টরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্র সচিব জানান, মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে নিখুঁত যাঁচাই-বাঁছাইয়ের মাধ্যমে ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্যতা নির্ধারণ করা হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments