স্টাফ রিপোটার: শিক্ষার্থীর শিখন ফল যাচাইয়ে পরীক্ষাই একমাত্র মূল্যায়ন নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘বিশ্ব শিশু দিবস’-এর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সরকার শিক্ষাক্রমের খোলনলচে পাল্টে ফেলার চেষ্টা করছে। পরীক্ষাই শুধু থাকবে কেন? মূল্যায়নের আর কোনো পথ নেই? শিক্ষার্থী ভালো পারছে নাকি মন্দ পারছে, সেটি বোঝার আরো পথ আছে। পরীক্ষা থাকবে, একেবারেই থাকবে না, তা নয়। কিন্তু পরীক্ষাটাই সব নয়। ধারাবাহিক মূল্যায়ন থাকবে। কর্মসূচিভিত্তিক নানা ধরনের পড়াশোনা থাকবে। শিক্ষার্থীরা প্রজেক্টওয়ার্ক করবে।’ শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
শিশুদের অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তুলতে সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার আহ্বানও জানান ডা. দীপু মনি। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহার করে একটি মহল ধর্মের অপপ্রচার চালাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ সমুন্নত রাখতে সবাইকে সচেষ্ট হতে হবে। দীর্ঘকাল থেকে বাংলাদেশে সকল ধর্মের ও সকল ভাষার মানুষ রয়েছে। যার যার ধর্ম তার তার পালনের অধিকার থাকবে।
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments