সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় নাহিদ (৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্কুলের টিফিন সময় শিক্ষার্থীরা ফুটবল খেলতে গেলে ফুটবল খেলা চলাকালীন সময় ফুটবল ছুড়াকে কেন্দ্র করে তর্কবির্তকের একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী নাহিদকে ৫ম শ্রেণির শিক্ষার্থী রাব্বি ও তৌফিক মারপিট করে। এ ঘটনায় নাহিদ গুরুতর আহত হয়। পরে শিক্ষক ও নাহিদের স্বজনরা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। নিহত শিক্ষার্থী নাহিদের লাশটি তাহার নিজ বাড়িতে আছে। পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, বিষয়টি জেনেছি, পরবর্তীতে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments