স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্টিজ পিএলসির সহযোগিতায় অনুষ্ঠিত ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবের পুরুষদের আর্চারি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন একুশে টিভির আবু হোরায়রা তামিম। তিনি তিনটি তীর ছুঁড়ে অর্জন করেন ২৭ পয়েন্ট। ২৬ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থান অধিকার করেন প্রতিদিনের বাংলাদেশের রেদওয়ানুল হক। আর ২৩ পয়েন্ট অর্জন করে তৃতীয় হয়েছেন আমাদের অর্থনীতির মাসুদ মিয়া।
আজ বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতা উপভোগ করেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কাযনির্বাহী সদস্য সাঈদ শিপন, দেলোয়ার হোসেন মহিন এবং মো. শরীফুল ইসলাম।
এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত নারীদের লুডু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক সংবাদের জাহিদা পারভেজ ছন্দা। আর রানার আপ হয়েছেন বিটিভি’র মিনাক্ষী চৌধুরী ও তৃতীয় স্থান অধিকার করেন একাত্তর টিভির নাদিয়া শারমিন।
প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্টিজ পিএলসির অ্যাডিশনাল ডাইরেকটর ইমরান আল বারী, মো. সাজ্জাদ হোসেন শাকিল, ডিআরইউর অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, দপ্তর সম্পাদক রফিক রাফি, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন ও সদস্য মো. শরীফুল ইসলাম। খেলা পরিচালনা করেন ডিআরইউ’র সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম।
আগামীকাল রোজ বৃহস্পতিবার ২৪ অক্টোবর সকাল ১১টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আইভি রহমান সুইমিং পুলে নারী ও পুরুষ সদস্যদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments