স্টাফ রিপোটার: মর্টগেজ ডাটা ব্যাংক স্থাপনের ফলে এক জমি বারবার বন্ধক রাখা যাবেনা। এর ফলে জমি নিয়ে ফটকাবাজি করার দিন শেষ।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আজ সোমবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবন মিলনায়তনে মর্টগেজ ডাটা ব্যাংক এবং মামলা ব্যবস্থাপনা সিস্টেম-এর উদ্বোধন করার সময় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান। ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ সময় আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ভূমি মন্ত্রণালয়ে স্বচ্ছতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। এর সুফল দেশবাসী এখন পাচ্ছেন। এক সময় এক জমি কয়েক জায়গায় বন্ধক দেওয়া হতো। মর্টগেজের উপর ভিত্তি করে ব্যাংকিং ব্যবস্থার অনেক লেনদেন সম্পন্ন হয়। মর্টগেজ ডাটা ব্যাংক এজন্য ব্যাংকিং তথা আর্থিক ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে।
আমরা ভূমিসেবা ডিজিটালাইজেশন এমনভাবে করছি যেন আগামী প্রজন্ম ভূমি নিয়ে হয়রানিতে না পড়েন - সাইফুজামান চৌধুরী এই সময় যোগ করেন।
ভূমি মন্ত্রণালয়ের সচিব জানান, যে কেউ তা বন্ধকি সম্পত্তির তথ্য যাচাই করতে পারবেন। ৭২ টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ ৬ হাজার ইউজার অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এতে ২২ হাজার ২০০ বন্ধকি সম্পত্তির তথ্য উপাত্ত এন্ট্রি করা হয়েছে। তিনি আরও জানান মামলা ব্যবস্থাপনা সিস্টেমে ইতোমধ্যে প্রায় ২১ হাজার মামলা এন্ট্রি হয়েছে। খুব শীঘ্রই দুই সিস্টেমে সব উপাত্ত এন্ট্রি করা হবে এবং এটা চলমান প্রক্রিয়া।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বলেন ভূমি ব্যবস্থায় এখন বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে। তিনি আরও বলেন, মর্টগেজ ডাটা ব্যাংকের ফলে ব্যাংকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুততার সাথে নেওয়া যাবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থা এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও তাদের প্রতিনিধিবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
সব মন্তব্য
No Comments