আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: ঝিনাইগাতীতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে লিজেন্ডস ফুটবল টুর্নামেন্ট ২০২২। আসছে ঈদুল আযহার দ্বিতীয় দিন মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের প্রথম আসর। ঈদুল আযহার দ্বিতীয় ও তৃতীয় দিন (দুই দিন ব্যাপী) ঝিনাইগাতী উপজেলার “শেখ রাসেল মিনি স্টেডিয়াম” ঝিনাইগাতী উপজেলার আষি ও নব্বই দশকের স্থানীয় সাবেক ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। ইতোমধ্যে চারটি দলের খেলোয়াড় নিয়ে ঝিনাইগাতী উপজেলার ইতিহাস-ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে ৪ টি দলের নাম চূড়ান্ত করা হয়েছে।
চূড়ান্ত হওয়া দলগুলো হলো ধলেশ্বরী ফুটবল একাদশ (অধিনায়ক : মোঃ শাহ আলম মুকুল শেখ ও টিম ম্যানেজার : মোঃ সোলায়মান), ঝিনাই ফুটবল একাদশ (অধিনায়ক: শাহাদাৎ হোসেন মিলন ও টিম ম্যানেজার : নাজমুল হুদা রকি), মালিঝি ফুটবল একাদশ (অধিনায়ক : মোঃ উসমান গনি ও টিম ম্যানেজার : আলহাজ্ব হারুন উর রশিদ) এবং শালবন ফুটবল একাদশ (অধিনায়ক : কামরুল হাসান কামরান ও টিম ম্যানেজার : নাজমুল ইসলাম)।
আয়োজক কমিটির আহবায়ক এ,বি,এম রাজিকুর রহমান বলেন, এক সময় যারা মাঠ দাপিয়ে ঝিনাইগাতীর ফুটবল উজ্জ্বল রেখেছিলো, তারা আজ বিভিন্ন কর্মক্ষেত্রে ব্যস্ত। ঈদের ছুটিতে তাদের নিয়ে আমাদের এই আয়োজন। যাতে করে নতুন প্রজন্ম লেখাপড়ার পাশাপাশি খেলার প্রতি আগ্রহী হয়ে ওঠে। প্রাণ চাঞ্চল্য ফিরুক প্রতিটি মাঠে। শিশু, কিশোর ও তরুণরা তাদের লেখাপড়ার ফাঁকে খেলাধুলায় পারদর্শী হয়ে উঠুক, এটাই আমাদের উদ্দেশ্য। যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল আয়োজন সম্পর্কে বলেন, এক সময় কিশোর ও তরুণরা লেখাপড়ার পাশাপশি বিভিন্ন খেলাধুলা ও সহপাঠক্রমিক কার্যক্রমে ব্যস্ত থাকতো। কিন্তু এখন সময়ের সাথে সাথে সবার হাতে মোবাইল উঠেছে, যার কারণে সবাই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছে। আমরা চাই সবাই আবার খেলার মাঠে ফিরুক।
প্রথম আসরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ। এবারের আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব মানিক দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝিনাইগাতী উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ আলম এবং প্রিয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রথম আসরের টাইটেল স্পন্সর প্রতিষ্ঠানের সভাপতি আমিনুল ইসলাম (আকাশ)। খেলায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, ফেসবুক লাইভ ও ঘরে বসে খেলা দেখার জন্য স্থানীয় ক্যাবল টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। খেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জেলার প্রথম অনলাইন সংবাদ মাধ্যম শেরপুর টাইমস ও ফেসবুকে সরাসরি সম্প্রচার দেখা যাবে শেরপুর লাইভের ফেসবুক পেজ ও শেরপুর ৩৬০ ডিগ্রি গ্রুপে। মাঠের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে বাংলাদেশ স্কাউটের একটি সুদক্ষ টিম।
উল্লেখ্য শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গত বছর থেকে নিয়মিত আয়োজিত হচ্ছে লিজেন্ডস কাপ ক্রিকেট টুর্নামেন্ট। দর্শকের চাহিদা এবং স্থানীয় সাবেক ফুটবলার ও ফুটবলপ্রেমীদের অনুরোধে এবারই প্রথম আয়োজিত হচ্ছে লিজেন্ডস ফুটবল টুর্নামেন্ট। প্রতি বছর ঈদুল আযহার দ্বিতীয় ও তৃতীয় দিন এই খেলাটির ধারাবাহিক আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক কমিটি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments