কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মো.শহিদ (৪২), মো.জাকির হোসেন মোল্লা (২৭)। রবিবার রাতে মহিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মৎস্য বন্দর আলীপুর ও কুয়াকাটা থেকে এদের গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে এক কেজি ১২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিক্তিতে পৃথক দু’টি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ি মো.শহিদ মৎস্য বন্দর আলীপুরের নুরু মাঝী ওরফে নুরু মোল্লার ছেলে ও মো. জাকির হোসেন মোল্লা কুয়াকাটা পৌরসভার মেলাপাড়া মহল্লার মো.মোতাচ্ছের মোল্লার ছেলে।
মহিপুর থানার ওসি মো.আবুল খায়ের জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments