আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য, স্মার্ট জনপ্রতিনিধি দরকার,ঝিনাইগাতী উপজেলার ভোটাররা স্মার্ট প্রার্থী হিসেবে বেছে নিবেন একেএম ছামেদুল কেই। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় চালিয়ে যাচ্ছেন, চেয়ারম্যান প্রার্থী একেএম ছামেদুল হক। ১৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার এলাকায় স্থানীয় তৃর্ণমূল নেতাকর্মী, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সাথে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। আর এ সুফল পাচ্ছে তৃর্ণমূল পর্যায়ের জনগন। গ্রামে গঞ্জে বসে মানুষ দেশ-বিদেশে ইন্টারনেট ও মোবাইল ফোনে যোগাযোগ করছে। কৃষিবান্ধব সরকার কৃষিতে রেকর্ড পরিমান ভতুর্কি দিয়েছে এতে কৃষকরা লাভবান হয়েছে। আমি ঝিনাইগাতী উপজেলাবাসীর সেবা করতে চাই। এজন্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা দিয়েছি। আশাকরি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, সমর্থন দিবেন ও ভোট প্রার্থনা করছি। ওই সময় উপস্থিত ছিলেন, তিনানি বাজারের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোখলেসুর রহমান, হাতীবান্ধা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার বিশিষ্ট সমাজসেবক সোহেল রানা, মালিকান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল বাক্কি বাদল, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর, জাসদ নেতা মিজানুর রহমান, রফিকুল ইসলাম মান্নান, হাতীবান্ধায় ইউনিয়নের সাবেক মেম্বার আমিরুল ইসলাম, হাতীবান্ধা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আল আমিন, সাবেক মেম্বার মুনসুর আলীসহ অন্যান্যরা। উল্লেখ্য, তৃর্ণমূলের নেতৃবৃন্দরা ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে একেএম ছামেদুল হককে দেখতে চায়, এধরণের মতামত গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় চলাকালে উঠে আসে। গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় শেষে একেএম ছামেদুল হক সন্ধার পর তিনানী বাজারের জামিল অটো মিলের ধানের খোলায় এলাকাবাসীর সাথে আলোচনায় মিলিত হন। ওই সময় এলাকার বিপুল পরিমাণ লোকজন উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments