স্টাফ রিপোটার: ‘অযোগ্যতার’ অভিযোগে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেনকে অপসারণের দাবিতে শিক্ষক-কর্মচারীরা আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। মঙ্গলবার ০৯ নভেম্বর দিনভর আন্দোলন করেন প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীরা।
জানাগেছে, রাত আটটার পর কলেজে উপস্থিত আন্দোলনকারী শিক্ষকের পক্ষ জানিয়েছেন। এ বিষয় ভারপ্রাপত অধ্যক্ষ আবুল হোসেন বলেন, ঢাকা জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
আন্দোলনকারীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ এবং কোনো সরকারি কর্মকর্তাকে সভাপতি করে বিশেষ পরিচালনা পরিষদ গঠনসহ কয়েকটি দাবিতে দিনভর আন্দোলন করেন। ‘উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক-কর্মচারীবৃন্দ’ ব্যানারে তারা রাজধানীর কাকরাইলে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে কর্মসূচি পালন করেন।
আন্দোলনের একপর্যায়ে ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন। পরে রাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদত্যাগ করেন।
একজন শিক্ষক বলেন, আবুল হোসেন প্রায় ছয় বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এই দীর্ঘ সময়েও স্থায়ী অধ্যক্ষ নিয়োগ করা হয়নি। ফলে এখন কলেজে কোনো শৃঙ্খলা নেই। শিক্ষার মান খারাপ হয়ে যাচ্ছে। শিক্ষার্থীও কমে যাচ্ছে।
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments