বকশীগঞ্জ প্রতিনিধি মোঃ রুবেল মিয়া : জামালপুরের বকশীগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম ফারুক লিটন নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
২১ ফেব্রুয়ারি বুধবার সকালে বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা নামকস্থানে বকশীগঞ্জ-জামালপুর মহা সড়কে এ র্দুঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ হাইওয়ে থানার সেকেন্ড অফিসার আফাজুল ইসলাম।
জানা যায়, ঘটনার সময় বকশীগঞ্জ উপজেলার পাখিমারা গ্রামের আব্দুল বারীর ছেলে গোলাম ফারুক লিটন(৪৮) বুধবার সকাল ৯ টার দিকে বাজার থেকে নিজ বাড়ীতে ফিরছিলেন। নিজ বাড়ীর সামনে পৌছার পর বিপরীত দিক থেকে একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গোলাম ফারুক লিটন গুরুত্বর আহত হয়। পরে তাকে বকশীগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আহত গোলাম ফারুক লিটনকে শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করেন বকশীগঞ্জ হাসপাতাল কর্র্তৃপক্ষ।
শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মারা যায় গোলাম ফারুক লিটন।
এ ব্যাপারে বকশীগঞ্জ হাইওয়ে থানার সেকেন্ড অফিসার আফাজুল ইসলাম জানান, ঘটনার পর পরই ঘাতক মোটর সাইকেল চালক পালিয়ে গেছে। ফলে তাকে আটক করা স¤ভব হয়নি। নিহত গোলাম মোস্তফা লিটনের পরিবারের সদস্যদের কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments