বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া, হল প্রশাসনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এই মহীয়সী নারী পর্দার আড়ালে থেকে বঙ্গবন্ধুর সকল আন্দোলন-সংগ্রামে পরামর্শ, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস জুগিয়েছেন। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পর্যায়ে তিনি বঙ্গবন্ধুর সাহস ও চেতনাকে সুদৃঢ় করেছেন। আমাদের মুক্তিসংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অপরিসীম ত্যাগ, অসীম ধৈর্য, সাহস, সহযোগিতা ও বিচক্ষণতা চিরভাস্বর হয়ে থাকবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আরও বলেন, বঙ্গমাতার অনন্য অবদান ও জীবনদর্শন অনুসরণ করে সমাজে নারী অধিকার, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর উইম্যান, জেন্ডার এন্ড পলিসি স্টাডিজ’ শীর্ষক একটি সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে উপজীব্য করে এই সেন্টার অধ্যয়ন ও গবেষণার ক্ষেত্র তৈরিতে একটি মাইল ফলক হিসেবে পরিগণিত হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
এসময় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকিয়া পারভীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারসহ হলের আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
বরিশাল অফিস: টানা তিন দিনের শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক পদত্যাগের ঘোষণা দিয়েছেন বল ...
সব মন্তব্য
No Comments