আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনিকে হত্যার পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস সূত্রে এতথ্য জানিয়েছেন বিবিসি বাংলা।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইসরায়েল যখন ইরানে হামলা চালায়, তার পর হওয়া এক আলোচনায় মি. ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, খামেনিকে হত্যার পরিকল্পনা 'কোন ভালো আইডিয়া না'।
যদিও, এ বিষয়ে ট্রাম্প জনসমক্ষে কোন মন্তব্য করেননি। রয়টার্স বলেছে, মি. ট্রাম্প খামেনিকে হত্যার পরিকল্পনায় 'ভেটো' দিয়েছিলেন। তবে, ফক্স নিউজকে দেয়া সাক্ষাতে নেতানিয়াহু ওই খবরের সত্যতা সরাসরি নিশ্চিত করেননি, আবার অস্বীকারও করেননি।
তিনি বলেছেন, এ ধরনের সংলাপ নিয়ে অনেক ভূয়া রিপোর্ট আছে, যেসব কথোনপকথন বাস্তবে কখনও হয়নি, আমি ওইসব বিষয়ে কথা বলতে চাই না।
কিন্তু আমি একটা বিষয় বলতে পারি, আমাদের যা করা দরকার, আমরা তা-ই করবো। যা দরকার, তাই করব এবং আমার মনে হয় যুক্তরাষ্ট্র জানে তাদের জন্য কোনটা ভালো হবে-আমি এটি নিয়ে আর বাড়তি কিছু বলব না।
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
সব মন্তব্য
No Comments