সুব্রত সানা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদের মূল উদেশ্য হলো টাকা কামানো, কমিশন খাওয়া। যে কারণে টিকার কার্যক্রমে অব্যবস্থাপনা তৈরি করে ফেলছে। তাদের লোক সালমান এফ রহমানকে দায়িত্ব দিলো টিকা আনবে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে। তিন কোটি টাকা আগাম দিলো সরকার। দেখা গেলো এক কোটি দশ লাখ না বিশ এলো আর টিকা নাই। ভারত বলে দিলো আর টিকা নাই। ফলে কি হয়েছে, এর আগে চীন রাশিয়া এসেছে টিকা দিতে এসেছে তাদের ফেরত দিতে হয়েছে। এখন চীনের পেছনে পেছনে ঘুরে বলছে, চীন আমাদের সবচেয়ে বড় বন্ধু। তারা আমাদের বিপদের দিনে সাহায্য করেছে। তখন কোথায় ছিলেন? তখন তো চীন বা রাশিয়ার সঙ্গে কথাও বলেননি ফেরত দিয়ে দিয়েছেন। আজকে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। জনগণকে ভুল বুঝাছেন। জনগণের দৃষ্টি ভুল বুঝাবার জন্য বিভিন্ন দিকে সমস্যা তৈরি করছেন।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ আয়োজিত এক নাগরিক সমাবেশে একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলা মানে রাষ্ট্রদ্রোহিতা নয়। এরা (ক্ষমতাসীন দল) সরকার এবং রাষ্ট্রকে এক করে ফেলেছে। সব কিছু দলীয়করণ করে ফেলেছে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ একটা দল, যে দলটি কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি, জন্ম থেকেই করেনি।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments