প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : শ্যামনগরে এক কলজে ছাত্রীকে প্রকাশ্য দিবালোকে জোর পূর্বক অপহরণ করে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় ভিকটিম ছাত্রীর মাতা দুই জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) মোঃ হাফিজুর রহমান তাৎক্ষণিক অভিযান চালিয়ে সোমবার ভোর ৪টার দিকে সাবেক ইউপি সদস্য সহ দুই জনকে আটক করেছেন। এর আগে গত ৮জানুয়ারী কলেজে যাওয়ার পথে বেলা ১১টার দিকে ওই ছাত্রীকে জোর পূর্বক অপহরণ করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর গ্রামের শাজাহান শেখের ছেলে খানজাহান আলী (২২) ও একই গ্রামের ইসাহাক আলী মল্লিকের ছেলে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রাক্তন সদস্য মোঃ মেস্তাফিজুর রহমান বকুল।
মামলাসূত্র মতে, ওই ছাত্রী কলেজ যাওয়া আসার পথে খানজাহান আলী ও তার বন্ধু মোস্তাফিজুর রহমান প্রায় উতাক্ত করত। বিষয়টি পারিবারিকভাবে একাধিকবার শালিস বৈঠকে কোন সুরাহ হয়নি। এক পর্যায়ে আসামীরা ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে ঘটনারদিন দলবদ্ধভাবে মোটর সাইকেল যোগে ছাত্রীকে অপহরণ করে এবং দীর্ঘ এক মাস আটকে রেখে ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে।
শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিম ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে। আটক আসামীদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments