বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের দুই ট্রাক ভর্তি নথিপত্র জব্দ করছে জনতা। প্রয়োজনীয় গোপন নথিপত্র সরিয়ে ফেলতে পারে এমন সন্দেহে কাগজপত্রসহ ওই দুইটি ট্রাক জব্দ করে কাগাশুরা এলাকাবাসী। পরে তারা থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের লোকজনকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় সকলে।
শনিবার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রামে এ ঘটনা ঘটে।
কাগাশুরা গ্রামের আব্দুর রহমান বলেন, শনিবার দুটি ট্রাক ভর্তি কাগজপত্র নিয়ে আমাদের গ্রামে ঢুকলে তাদের ট্রাকে কি আছে জানতে চাইলে কোনো সদুত্তর না দিতে পারায় সন্দেহ হয়। এরপর ট্রাক দুটিকে গ্রামবাসী আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাউনিয়া থানা পুলিশের দু’টি টিম। পুলিশ বলেন, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের খবর ট্রাক ভর্তি নথিপত্র তাদের হেফাজতে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, প্রায় এক যুগের পুরাতন কাগজপত্র পুড়িয়ে ফেলতে দুটি ট্রাকে করে ময়লা খোলা নিয়ে যাওয়ার কথা ছিলো। তবে ভুল করে ড্রাইভার কাগাশুরা গ্রামে ঢুকে যায়। তখন গ্রামবাসীর সন্দেহ হলে তারা ট্রাক দু’টিকে আটক করে।
সরকারি নথিপত্র পুড়িয়ে ফেলার নিয়ম পালন করা হয়েছে কিনা এমন প্রশ্ন করলে তার কোনো সঠিক জবাব দিতে পারেননি তিনি।
তিনি আরও বলেন, আমি মৌখিক ভাবে তাদেরকে পুড়িয়ে ফেলতে নির্দেশ দিয়েছি। ট্রাকে আমাদের অফিসের সহকারী প্রকৌশলী আফজাল ও ইউসুফ উপস্থিত ছিলো। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে লিখিত দিয়ে ট্রাক দু’টি নিয়ে যায় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম। এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, সদর উপজেলার কাগাশুরা গ্রামে দু’টি ট্রাক ভর্তি কাগজপত্র আটক করেছে জনগণ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকলের উপস্থিতিতে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা লিখিত দিয়ে তাদের কাগজপত্র বুঝে নিয়ে যায়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments