সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ “আর্তের সেবায় আমরা সবাই একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জামালপুর বিউটি পার্লার ওনার্স এসোসিয়েশন।
সোমবার (২২ জানুয়ারী) বিকেলে জামালপুর পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়।
জামালপুর বিউটি পার্লার ওনার্স এসোসিয়েশনের সভাপতি শাকিলা আশরাফের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
এসময় ১০০ জনের অধিক শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
জামালপুর বিউটি পার্লার ওনার্স এসোসিয়েশনের সভাপতি শাকিলা আশরাফ জানান, প্রচন্ড শীতে যখন মানুষ জুবুথুবু খাচ্ছে ঠিক সেই সময়ে আমরা কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা এসোসিয়েশনের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি শীতার্ত মানুষের পাশে থাকার। এসময় তিনি সমাজের বিত্তবানদের শীতার্ত অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মৌসুমী জাহান, সদস্য নাঈমা সুলতানা, নীলা আক্তার, সাদিয়া আফরোজ, ফারজানা বিথি, স্বিগ্ধা সাথী ও নাসরিন জামানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments