মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকাল থেকে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। দিনের শুরুতে বর্ণাঢ্য র্যালি বের হয় জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বাস্থ্যসেবা কর্মসূচি এবং আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা কমিটির চেয়ারম্যান জনাব হাফিজুল রহমান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার এ কে এম এমদাদুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। আইনগত সহায়তা কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। দিনব্যাপী আয়োজনে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও আইনি পরামর্শ প্রদান করা হয়।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments