স্টাফ রিপোটার: জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি গণমাধ্যম কর্মীদের বলেছেন, জাতীয় পার্টিতে কোন বিভেদ নেই। জাতীয় পার্টি জনবন্ধু জিএম কাদের এমপির নেতৃত্বে ঐক্যবন্ধ আছে। তিনি বলেন, বেগম রওশন এরশাদ আমাদের প্রধান পৃষ্ঠপোষক ও সম্মানের পাত্র। তিনি নির্বাচন করলে তার জন্য আমরা সব ধরনের সহায়তা অব্যাহত রাখবো। তিনি ২০ নভেম্বর ফোন করে মনোনয়ন ফরম নেয়ার কথা বলেছেন, লোক পাঠালেই আমরা তাঁর মনোনয়ন ফরম দিয়ে দেবো। জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে চলছে। দলীয় সিদ্ধান্তেই জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে। আমরা নিরপেক্ষ ভোটের একটি পরিবেশ চেয়েছি। নির্বাচন কমিশন ও সরকারের বিভিন্ন মহল আমাদের আশ^স্ত করেছে নির্বাচন সুষ্ঠু হবে। তারা বলেছে, যেকোন মূল্যেই নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখবে। তারা জানিয়েছেন, ভোটাররা কেন্দ্রে এসে অবাধে ভোট দিতে পারবেন। এই আশ্বাসরে জন্যই আমাদের নির্বাচনে অংশ নেয়ার ঘোষণায় দেরি হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি মহাসচিব বলেন, জাতীয় পার্টি তিনশো আসনেই নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করবে। কারন, কোন জোটে যেতে আমরা নির্বাচন কমিশনকে চিঠি দেইনি। রাজনীতিতে বিভিন্ন কৌশল থাকে। আমরা আমাদের নিজস্ব কৌশল নিয়ে এগিয়ে যাবো। তিনি বলেন, নির্বাচনে জয়ী হতে পারলে জাতীয় পার্টি দেশে বেকারত্ব দূর করবে, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখবে, সুশাসন দিবে, কর্মমূখী শিক্ষা ব্যবস্থা চালু করবে, দুর্নীতি দূর করবে, সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করবে। আমরা নির্বাচিত হলে নির্বাচনী ব্যবস্থা পরিবর্তন করে আনুপাতিক হারে নির্বাচনের পদ্ধতি বাস্তবায়ন করবো। আমরা চাই নির্বাচনকালীন সময়ে কেউ অনিয়ম করলে নির্বাচন কমিশন যেনো তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে পারে। নির্বাচন কমিশন যেভাবে সিডিউল ঘোষণা করেছে, তাতে সংলাপের সুযোগ আছে। সবাই এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসতে পারবে।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments