স্টাফ রিপোর্টার: রাজধানীতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে প্রতারক চক্রের সদস্যসহ শতাধিক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগ রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ সুমন হাওলাদার (২৪) কে গ্রেফতার করে। বুধবার (২২ এপ্রিল) রাতে রমনা শপিং কমপ্লেক্স এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এছাড়া খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি—মোঃ ফয়সল মিয়া (৪১) ও মোঃ ইউনুছ মিয়া (৫২)—কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা। এ সময় একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, যাত্রাবাড়ী থানা এলাকায় সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩৬ পুরিয়া হেরোইন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পুরাতন মামলার আসামি ছাড়াও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছে।
হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরও ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৯৮ পুরিয়া গাঁজা এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
এদিকে তেজগাঁও বিভাগের বিভিন্ন থানায় পরিচালিত অভিযানে মোট ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা তেজগাঁও, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর, আদাবর, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানার বিভিন্ন মামলার সঙ্গে জড়িত।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাত্রীদের সতর্ক ...
সব মন্তব্য
No Comments