রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শোকের মাসের প্রথম প্রত্যুষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রবিবার পহেলা আগস্টের ভোরে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম ও আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে মুক্তির মহা-নায়ককে এ বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর সভাপতিত্বে ‘তুমিই বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সহ- সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র প্রভাষক এমাম হোসেন,সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,দপ্তর সম্পাদক শিক্ষক হায়দার আলী,ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম,কাউন্সিলর জাহিদ হোসেন সরদার ও ফিরোজ হোসেন,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তপন কুন্ডু,সিরাজুল ইসলাম মিঠু,মো. ফারুক হোসেন, খাদেম হোসেন, মিন্টু হাওলাদার, হুমায়ুন কবির সনেট প্রমূখ।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments