পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা বোর্ড ভবন আলোক সজ্জায় সজ্জিত করা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে স্বাধীনতার বীর শহীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করে রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে নিউ গভ. ডিগ্রি কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে মুজিব শতবর্ষ স্মারক ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা আন্দোলন,স্বাধিকার, স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে ও ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মঙ্গলবার সকালে চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলমের সভাপতিত্বে এবং প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এস.এম. গোলাম আজমের সঞ্চালনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ পরিদর্শক ও অনুষ্ঠানের আহবায়ক মো. এনামুল হক।
এছাড়াও আরো বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ূন কবীর,পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম,বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, সিনিয়র সিস্টেম এনালিষ্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব জনাব মোহা. হুমায়ন কবীর।
আলোচনা সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল মান্নান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের নানান দিক আলোচনা করেন।
তিনি পাকিস্তান আন্দোলন,ঢাকায় প্রত্যাবর্তন,ভাষা আন্দোলন,ছয় দফা,স্বাধীকার,স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ধারাবাহিক নেতৃত্বদানের ইতিহাস তুলে ধরেন। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর সারাদেশে কিভাবে ছাত্র-যুবক আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন সেটি চমৎকারভাবে তুলে ধরেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments