মোংলা (বাগেরহাট) থেকে মোঃ নূর আলমঃ মোংলার ৬টি ইউনিয়নে ২০ সেপ্টেস্বর সোমবার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ৫৪টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনী সহিংসতায় এক নারী নিহত ও ২৫জন আহত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস ও সরেজমিন ঘুরে জানা যায়, সোনাইলতলা ও বুড়িরডাঙ্গা ইউনিয়নে ভোট হয়েছে ইভিএম পদ্ধতিতে। কেন্দ্রগুলোতে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি ছিল বেশি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগে থেকেই চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়ে যাওয়ায় ভোট হয় শুধু মেম্বর পদে। ৬টি ইউনিয়নে ২৮০ জন মেম্বর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬টি ইউনিয়নে ভোটারের সংখ্যা ছিল ৭৮ হাজার ৯০১ জন।
নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সোমবার অন্তত ২৫ জন আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে ও সুন্দরবন ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে মেম্বর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষেরই ২৫ জন আহত হন। আহতদেরকে রক্তাক্ত অবস্থায় দুপুর পৌনে তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়া প্রত্যেকের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র ও রডের আঘাতের গুরুতর জখম রয়েছে। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। আমরা বিষয়টি কঠোরভাবে দেখছি। এদিকে নির্বাচনকে ঘিরে উপজেলার চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে উত্তর চাঁদপাই গ্রামে প্রতিপক্ষ মেম্বর প্রার্থী শফিকুল শেখের সমর্থকদের হামলায় রবিবার রাতে বর্তমান মেম্বর ও একই ওয়ার্ডের মেম্বর প্রার্থী মতিয়ার রহমান মোড়লের ফুফু ফাতেমা বেগম (৭০) নিহত হয়েছেন। এ সময় আহত হন মতি মেম্বরসহ ৪ জন। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম। নির্বাচনী সহিংসতার ঘটনায় উত্তর চাঁদপাই গ্রাম থেকে দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যায়।
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
সব মন্তব্য
No Comments