বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর বিবিএ ২৫তম ব্যাচ, এমবিএ ৬১তম ব্যাচ, এক্সিকিউটিভ এমবিএ ৩৫তম ও ৩৬তম ব্যাচ এবং ডিবিএ প্রোগ্রামের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ১৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেনের সভাপতিত্বে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো. ইফতেখারুল আমিন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আইবিএ গ্র্যাজুয়েটদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) দক্ষ ও মানসম্পন্ন বিজনেস গ্র্যাজুয়েট তৈরির একটি অনন্য প্রতিষ্ঠান। তিনি বলেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাজ নির্মাণের বিকল্প নেই। সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে শিক্ষার্থীদের গুরুদায়িত্ব পালন করতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে নেতৃত্ব দিতে যথাযথ জ্ঞান অর্জনের মাধ্যমে দক্ষ ও উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএং) অর্জনে অসাধারণ অগ্রগতির জন্য বাংলাদেশ বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। ৪র্থ শিল্প বিপ্লবের সুবিধাসমূহ কাজে লাগিয়ে দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আইবিএ গ্র্যাজুয়েটবৃন্দ গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মোট ৩১০জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়।
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments