সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ছোট চৌগ্রাম এলাকা থেকে মো. মুনছুর প্রাং (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সে ছোট চৌগ্রাম এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। সিংড়া থানার ওসি মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার ছোট চৌগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে সিংড়া থানা পুলিশ। এসময় বাজারের পশ্চিম পাশে একটি রাস্তা থেকে কালো পলিথিনে মোড়ানো ২৫০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারকৃত মুনছুর প্রাং এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) এর ধারায় মামলা করে পুলিশ।
সিংড়া থানার ওসি মো. আবুল কালাম বলেন, গতরাতে একজনকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হলে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments