প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে (স্নাতক) প্রথম বর্ষের দ্বিতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভর্তি শেষে তিন ইউনিটে এখনও ১৪৭৫টি আসন খালি রয়েছে। খালি আসনগুলোর বিপরীতে ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় আইসিটি সেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত ১১ জানুয়ারি প্রথম মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয়। পরে ১৯ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হয়ে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে ২৫ জানুয়ারি। এ পর্যন্ত তিন ইউনিটে মোট ২০৯৫ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৬২০ শিক্ষার্থী। ফলে, বিজ্ঞান অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে ৩৪৯টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ৮২৯টি এবং বাণিজ্য অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ২৯৭টি আসন শূন্য রয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন, ভর্তিসহ এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd ) থেকে জানা যাবে।
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments