উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার করেছে পুলিশ। উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠী গ্রামের স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এসময় ডাকাত চক্রের হামলায় পরিবারের ৫ সদস্য গুরুত্বর আহত হন। পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় ১২ জানুয়ারী রবিবার রাত ২ টার দিকে উত্তর মোড়াকাঠী গ্রামের শিকারপুর বন্দরের স্বর্ণ ব্যবসায়ী জামাল সরদারের ঘরে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয় অস্ত্র নিয়ে ডাকাত চক্ররা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ইটালী প্রবাসীর মেয়ের জামাই রাশেদ খান,মেয়ে মনি বেগম, ছেলে নবীন সরদার, নাতি রিমি,জামাল সরদারের স্ত্রীকে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্নালংকার, নগদ অর্থ, বৈদেশিক মুদ্রাসহ অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এরমধ্যে প্রায় ৩৭ ভরি স্বর্ণ, ৯ভরি রৌপ্য নগদ ২লক্ষ টাকা, বৈদেশিক মূদ্রা ও ৩টি ব্যবহৃত মোবাইল সেট সহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত চক্ররা। এদিকে ডাকাতির ঘটনা টের পেয়ে এলাকাবাসী চারদিক থেকে ঘিরে ফেললে ডাকাত চক্ররা বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালানোর সময় বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের আঃ গাফফারের ছেলে আন্তঃজেলা ডাকাত সদস্য ফোরকান(৩২), চাদপুর জেলার হাইমচর থানার উত্তর বগুলা গ্রামের জমির আলী হাওলাদারের ছেলে ইমরান (২৬) নামের ২জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী উজিরপুর মডেল থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পশ্চিম বামরাইল গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের ছেলে সোহেল সরদার(৩৫), রাসেল সরদার(২৬) ও একই গ্রামের মৃত কাসেম বিশ্বাসের ছেলে আলিম বিশ্বাস(৩৮), নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার বড় চ্যাংগাইর গ্রামের মতিউর রহমানের ছেলে মিনহাজ(২০)কে গ্রেফতার করেছে। এছাড়াও ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রো ন-১৫-৫৬০০ ডাকাত চক্রের ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করেছে পুলিশ।এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান ডাকাতির ঘটনায় ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা প্রকৃয়াধীন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments