মাহাবুবুর রহমান: জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, বঙ্গবন্ধু জন্ম না হলে আমরা যেমন স্বাধীনতার স্বাদ পেতাম না, তেমনি এরশাদের জন্ম না হলে এদেশের মানুষ উন্নয়নের স্বাদ গ্রহণ করতে পারতো না। এরশাদ আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তিনি বাংলাদেশে অমর হয়ে থাকবেন।
আজ মঙ্গলবার দুপুরে জাপার কাকরাইল কার্যালয়ে জাপা ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগো পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উদযাপনের এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকা বলেন, উন্নয়ন বঞ্চিত এদেশকে চাবুকের থাবায় জাগ্রত করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। তার উন্নয়নের লেগেছে গ্রাম পর্যায়ে। উনার এ উন্নয়নের ধারা ব্যাহত করতে অনেক ষড়যন্ত্র হয়েছে। তারপরও তিনি থেমে থাকেননি। আপোষ করেননি কোনো দুর্নীতির সাথে। দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, মুল্যায়ন করেছেন মেধার ভিত্তিতে।
তিনি আরো বলেন, ডাক্তার, আইনজীবী, শিক্ষক সমাজ, সাংবাদিক, এমনকি ছাত্রসমাজসহ দেশের প্রতিটি সেক্টর আজ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। উন্নয়ন ও নিরপেক্ষতার স্বার্থে প্রয়াত এরশাদ কখনও এগুলো প্রশয় দেননি। কারণ তিনি চিন্তা করেছিলেন-দলীয় দৃষ্টিকোন থেকে বিচার করলে সত্যিকারের যোগ্য ও মেধাবীরা সুযোগ পাবেননা। পাশাপাশি অনেক অযোগ্যরা বড় বড় পদে আসীন হওয়ার আশংকা থাকে।
এসময় আরো বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, হুমায়ূন খান, কেন্দ্রীয় নেতা মাসুদুর রহমান মাসুম, সুলতান মাহমুদ, মিজানুর রহমান মিরু, মাহমুদ আলম, আকতারুজ্জামান খান, আবু নাঈম ইকবাল প্রমুখ।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments