স্টাফ রিপোর্টার: বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সিপিবির প্রার্থীরা নিরবিচ্ছিন্ন সংগ্রাম পরিচালনা করছে। বৈষম্যহীন, মানবিক ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে হলে দেশপ্রেমিক প্রতিনিধিদের সংসদে নির্বাচিত করতে হবে—এমন মন্তব্য করেছেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি কমরেড হাসান হাফিজুর রহমান সোহেল। আজ সকালে ঢাকা-১৫ আসনের সিপিবি প্রার্থী ডা. আহমেদ সাজেদুল হক রুবেলের প্রচারণায় তিনি এটি বলেন।
আজ অনুষ্ঠিত গণসংযোগ ও প্রচারণাকালে সিপিবির ঢাকা ১৫ আসনের প্রার্থী ডা. রুবেল বলেন, “ঢাকাকে বাসযোগ্য করতে হলে সবার আগে মবতন্ত্র থেকে দেশকে উদ্ধার করতে হবে। এজন্য ঢাকাবাসীকে দেশপ্রেমিক জনগনকে বেছে নিতে হবে”।
আজ মাতবরের পুকুরপাড় থেকে ডা. আহমেদ সাজেদুল হক রুবেলের প্রচারাভিযান ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। তিনি পথচারী, শ্রমজীবী মানুষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।
আজকের প্রচারণায় ঢাকা-১৪ আসনের মিরপুর ১, শাহ আলী, ক্যাপিটাল সহ বিভিন্ন এলাকায় নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেন রিয়াজুদ্দিন।তিনি বলেন, ‘বাসযোগ্য ঢাকা গড়তে জনগনের শক্তিকে সংসদে পাঠাতে হবে।’
ঢাকা-১২ আসনে সিপিবির কাস্তে মার্কার প্রার্থী কল্লোল বনিক আজ রাজাবাজার অঞ্চলে এবং তেজগাঁও এলাকায় গণসংযোগ ও প্রচারাভিযান পরিচালনা করেন।
গণসংযোগে অংশগ্রহণকারীরা বলেন, বর্তমান সংকটময় বাস্তবতায় ঢাকাকে বাসযোগ্য করতে হলে দুর্নীতি, দখলদারিত্ব ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন রাজনৈতিক লড়াই প্রয়োজন। সিপিবির প্রার্থীরা বৈষম্যহীন বাংলাদেশের জন্য লড়াই পরিচালনা করছে।
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যদিও ফোরামের সেশনগুলো আনু ...
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
সব মন্তব্য
No Comments