স্টাফ রিপোটার: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীদের সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা থাকা উচিত। তিনি আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর উদ্যোগে ’ফিউচার অব এডুকেশন ইন বাংলাদেশ পারসপেক্টিভ’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা থাকা উচিত নয়। যে কোনো ডিসিপ্লিন থেকে যে কেউ এসে বিশ্ববিদ্যালয়ে যেন ভর্তি হতে পারে সে ব্যবস্থা থাকা উচিত। ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরা শুধু ডুয়েটে নয় বরং সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে সে ব্যবস্থা থাকা উচিত।
সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চতুর্থ শিল্প বিপ্লবের অজানা ভবিষ্যতের নতুন কর্মসংস্থানের জন্য তরুণ প্রজন্মকে প্রস্তুত করার আহ্বান জানান।
তিনি বলেন, ভবিষ্যতে কোন ধরনের কর্মসংস্থান থাকবে তা এখনও আমাদের অজানা। অনেক কর্মসংস্থান হারিয়ে যাবে তবে কিছু কর্মসংস্থান সবসময়ই থাকবে। আবার নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে। এমন একটি অজানা ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মকে প্রস্তুত করা কঠিন হলেও আমাদের সেদিকে এগিয়ে যেতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর, আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ নুরুজ্জামান।
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments