স্টাফ রিপোটার: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে ডিজিটাল যন্ত্র ব্যবহারের সঙ্গেসফটওয়্যার সলিউশন ও ডেটা বিশ্লেষণমূলক পরিষেবা রোগীদের জন্য খরচ কমাবে এবং উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।
প্রতিমন্ত্রী আজ বিএসএমএমইউবিশ্ববিদ্যালয়ের ডা. মিলন মিলনায়তনে চীনা সরকারের সহযোগিতায় পাইলট প্রকল্প হিসেবে বিএসএমএমইউয়ে স্থাপিত হৃদরোগের চিকিৎসায় ডিজিটাল পরিকাঠামোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পলক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে জনকেন্দ্রিক, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব সার্কুলার ইকোনমি গড়ে তোলা হবে। কেননা ভবিষ্যতে এর পুরোটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিংয়ের মতো অগ্রসরমান প্রযুক্তির ওপর নির্ভরশীল হবে।তিনি আরো বলেন, এই পাইলট সাইটটিস্বাস্থ্যসেবাকে ডিজিটাইজ করার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে।
প্রতিমন্ত্রীবলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে স্মার্ট হাসপাতাল হিসেবে গড়ে তুলতেই আইসিটি বিভাগ কমিউনিটি ক্লিনিকের আদলে বিএসএমএমইউয়ে একটি বিশেষায়িত টেলিহেলথ সেন্টার স্থাপন করার উদ্যোগ নিয়েছে।এই কার্যক্রমে সংযুক্ত হওয়ায় তিনি নেতৃস্থানীয় চীনা স্বাস্থ্যসেবা সংস্থা লিড মেডিকেল মেডিকেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একইসঙ্গে করোনাকালে বিএসএমইউ চিকিৎকদের টেলিমেডিসিন সেবায় যুক্ত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসএমএমইউ এর হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদ ও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বক্তব্য রাখেন।
ডেস্ক রিপোর্ট: যেসব পুরুষকে এতদিন সন্তান ধারণে অক্ষম বলা হতো, তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি। ‘স্টার’ নামের একটি নতুন পদ্ধতি অত্যন্ত অল্প বা লুকিয়ে থ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।সোমবার (১১ মে) দুপর ০২:৩০ ঘটিকায় উত্ ...
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
সব মন্তব্য
No Comments