রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বরিশালের বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটি ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইউআরসির ইন্সট্যাক্টর মো. জাহাঙ্গির হোসেন ও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা হোসনেআরা বানু । জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জাহিদ হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রধান শিক্ষক নাজনীন নাহার, ম্যানেজিং কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর ফিরোজ আলম,সহকারি শিক্ষক হুসনুল বেদারী ও নাসিমা বেগম,৫ম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থী অস্মি ঘরামী, ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মারজান ও অর্পি। মানপত্র পাঠ করেন ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী জেরিন। এসময় অন্যান্যের মধ্যে উপিস্থত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর গৌতম সমদ্দার,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments