ডেস্ক রিপোর্টঃ পাকিস্তানকে ২০ রানে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এ নিয়ে ৬ষ্ঠ বার এশিয়া কাপ জয় করলো লংকানরা। রোববার ( ১১ সেপ্টেম্বর) রাতে ফাইনালে শ্রীলংকার দেওয়া ১৭১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৪৭ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। দুবাইয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের আগের বেশ কয়েকটি ম্যাচ দেখে মনে হয়েছিল এখানে পরে ব্যাটিং করা দলই খেলায় বাড়তি সুবিধা পায়। তবে ফাইনালে আগে ব্যাটিং করেও পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে দারুণ পারফর্ম করে ২৩ রানের দাপুটে জয় তুলে নেয় লংকান ক্রিকেটাররা।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই ওপেনার কুশাল মেন্ডিসের উইকেট হারায় লংকানরা। নাসিম শাহের বলে গোল্ডেন ডাকে বিদায় নেন তিনি। চতুর্থ ওভারে দলীয় ২৩ রানে ১১ বলে আট রান করে হারিস রউফের বলে বাবর আযমের তালুবন্ধী হন পাথুম নিশাঙ্কা। এর পর ধানুশঙ্কা গুনাথিলাকা, ধনাঞ্জয়া ডি সিলভা ও লংকান অধিনায়ক দানুস শানাকা দ্রুত বিদায় নিলে দলীয় ৫৮ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে লংকানরা।
ষষ্ঠ উইকেটে ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে ৩৬ বলে ৫৮ রানের জুটি গড়েন ভানুকা রাজাপাকসে। ২১ বলে একটি ছক্কা ও পাঁচটি চারের মারে ৩৬ রান করেন হাসারাঙ্গা। সপ্তম উইকেটে করুনারত্নের সঙ্গে রাজাপাকসের ৩১ বলে অবিচ্ছেদ্য ৫৪ রানের পার্টনাশিপের সুবাদে ১৭০ রান করে সিলভারউডের দল। ৪৫ বলে তিনটি ছক্কা ও ছয়টি চারের মারে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন রাজাপাকশে। পাকিস্তানের হারিস রউফ বল হাতে চার ওভারে ২৯ রান খরচায় নেন ৩ উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই দলীয় ২২ রানে লংকান পেসার মধুসানের বলে বাবর আযম ও ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। তৃতীয় উইকেটে রিজওয়ানের সঙ্গে ৭১ রানে জুটি গড়েন ইফতেখার আহমেদ। দলীয় ৯৩ রানে তৃতীয় উইকেট পতনের পরই তাসের ঘরের মত ভেঙ্গে পড়তে থাকে পাকিস্তানের ব্যাটিং লাইনাপ। মাত্র ৩২ রানের ব্যবধানে সাত উইকেট হারানো পাকিস্তানের দলীয় ১২৫ রানে ঘটে নবম উইকেটের পতন। দশম উইকেটে নাসিম শাহ্ আর হারিস রউফের ২২ রানের জুঁটিতে ভর করে ব্যবধান কিছু কমালেও ২৩ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাবর আযমের দল। বল হাতে মধুসান চার ওভারে ৩৪ রান খরচায় নেয় ৪ উইকেট আর হাসারাঙ্গা চার ওভারে ২৭ রান খরচায় নেন ৩ উইকেট।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments