ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপের ১৫তম আসরের প্রথম ম্যাচে আফগানরা ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলংকাকে। ৫৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় আফগানিস্তান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ফর্মেটে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আফগানিস্তান। প্রথমে ব্যাট করার সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারেনি শ্রীলংকার হয়ে অভিষেক হওয়া দুই ওপেনার । আফগানিস্তানের দুই পেসার ফজলহক ফারুকি ও নাবীন উল হকের বোলিং তোপে ২ ওভারে ৫ রানের মধ্যে৩ উইকেট হারায় শ্রীলংকা।
প্রথম ওভারের শেষ দুই বলে কুশল মেন্ডিসকে ২ ও চারিথা আসালঙ্কাকে শূণ্য হাতে বিদায় করেন ফারুকি। নিশাঙ্কাকে ৩ রানে থামিয়ে দেন নবীন।
শুরুর ধাক্কাটা সামাল দিয়ে শ্রীলংকাকে লড়াইয়ে ফেরার পথ তৈরি করেন দানুস্কা গুনাথিলাকা ও ভানুকা রাজাপাকসে। তবে অষ্টম ওভারে গুনাথিলাকাকে আউট করে এই জুটি বিচ্ছিন্ন করেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। ৩টি চারে ১৭ রান করেন গুনাথিলাকা। ৩২ বলে ৪৪ রান যোগ করেন গুনাথিলাকা- রাজাপাকসে জুটি।
চতুর্থ ব্যাটার হিসেবে গুনাথিলাকার আউটের পর ধস নামে শ্রীলংকার ইনিংসে। ৬০ থেকে ৭৫ রানের মধ্যে ৫ উইকেট হারায় লংকানরা। দলীয় ৭৫ রানে মধ্যে ৯ উইকেট হারালে ১শ রানের নীচে গুটিয়ে যাওয়ার শংকায় পড়ে লংকানরা। কিন্তু অভিষিক্ত দিলশান মাধুশঙ্কাকে নিয়েশেষ উইকেটে ৩০ রান যোগ করেন চামিকা করুনারতেœ। ইনিংসের শেষ ওভারে ফারুকির বলে করুনারতেœ আউট হলে ১০৫ রানে থামে শ্রীলংকা। ৩৮ বলে ৩১ রানের লড়াকু ইনিংস খেলেন করুনারতেœ। ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।
তবে দলের পক্ষে সর্বোচ্চ ২৯ বলে ৩৮ রান করেন রাজাপাকসে। ৫টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। আফগানিস্তানের পক্ষে ফারুকি ১১ রানে ৩টি, মুজিব-অধিনায়ক মোহাম্মদ নবি ২টি করে উইকেট নেন।
১০৫ রানের টার্গেটের জবাব দিতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও হজরতুল্লাহ জাজাই। পাওয়ার প্লেতে ৮৩ রান তুলেন তারা। এরমধ্যে ১৮ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৪০ রান তুলে প্রথম ব্যাটার হিসেবে আউট হন গুরবাজ। তিন নম্বরে নেমে ১৫ রান করে ফিরেন ইব্রাহিম জাদরান।
তবে জাজাই ৩৭ ও নাজিবুল্লাহ জাদরান ১ রানে অপরাজিত থেকে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments