উজিরপুর প্রতিনিধিঃ দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে উজিরপুরে বিএনপির লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১২মার্চ শনিবার উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনব্যাপী বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ন ভাবে লিফলেট বিতরণ করে। বিকেল ৪টায় উপজেলার ঐত্যিহবাহী হারতা বাজারের বিভিন্ন স্থানে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টারের নের্তৃত্বে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এস.এম আলাউদ্দিন, সরোয়ার হোসেন মৃধা, উপজেলা যুবদলের নবগঠিত কমিটির সদস্য সচিব পনির খাঁনসহ শতাধিক নেতাকর্মী। এছাড়াও বিকেল সাড়ে ৪ টায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খাঁনের নের্তৃত্বে নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে এবং শোলকসহ বিভিন্ন ইউনিয়নেও লিফলেট বিতরণ করা হয়েছে। উজিরপুর উপজেলা বিএনপির কর্ণধার ও উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টার জানান চাল, ডাল, তেল, পেয়াজ,মরিচ, তরিতরকারি, ও গুড়ো দুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নাভিশ্বাস হয়ে উঠেছে মধ্যম ও স্বল্প আয়ের মানুষের। তাই বিএনপির দেশ ব্যাপী কর্মসুচির অংশ হিসেবে সকল নেতাকর্মী মিলে উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
সব মন্তব্য
No Comments