সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ নবগঠিত প্রেসক্লাব জামালপুরের কর্মকর্তা এবং সদস্যবৃন্দ জামালপুরের সুযোগ্য জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সাথে সাক্ষাত করেন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বিপাক্ষিক এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব জামালপুরের নবগঠিত কমিটির সভাপতি দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি আজিজুর রহমান ডল, সহ-সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) মুখলেছুর রহমান লিখন, বাংলার চিঠির সম্পাদক জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিনের প্রতিনিধি আনোয়ারুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টিভি ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সাইমুম সাব্বির শোভন, অর্থ সম্পাদক যমুনা টিভি ও বাংলা নিউজ ডটকমের সাগর ফারাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সময়ের আলোর মোস্তাফিজুর রহমান কাজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক দেশ রূপান্তরের ময়না আকন্দ, দৈনিক প্রথমআলো জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, দৈনিক সবুজ বাংলার জেলা প্রতিনিধি সুমন মাহমুদসহ ক্লাবের সকল কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রেসক্লাব জামালপুরের নবগঠিত কমিটির কপি জেলা প্রশাসকের হাতে তুলে দেয়া হয়।
মতবিনিময়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, আমরা স্মাট বাংলাদেশের পাশাপাশি স্মাট সাংবাদিকতা এই প্রত্যয় নিয়ে আমাদের এই প্রেসক্লাব জামালপুরের পথ চলা শুরু। আমরা আপনার সহযোগিতা কামনা করছি।
জেলা প্রশাসক মো. শফিউর রহমান নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অনুরোধ জানান।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments