রংপুর অফিস: কুড়িগ্রামের চিলমারীতে প্রায় ৫ বছর ধরে তেলশূণ্য ভাসমান দুটি বার্জ ডিপো, অলজ ও অবহেলায় পড়ে থাকায় এটি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন ট্যাংকলরি শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে, রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক সরদার, সহ-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদসহ চিলমারির সকল সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। কুড়িগ্রাম জেলা তথা উত্তারাঞ্চলের কৃষদের মাঝে, নদী পথে কম খরচে ডিজেল সরবরাহের জন্য ১৯৮৯ সালে চিলমারী উপজেলার নদী বন্দর এলাকায় এ বার্জ ডিপো দুটি স্থাপন করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। স্থাপনের পর থেকে ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে ডিজেল সরবরাহ করে আসলেও নদের নাব্যতা সংকটের অজুহাতে ২০২০ সালের জানুয়ারি থেকে তেল সরবরাহ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট দফতর। তারপর থেকে ডিপো দুটিতে একবারের জন্যও আসেনি তেল বলে জানান ট্যাংক ও লরি শ্রমিকরা। মানববন্ধন শেষে চিলমারী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনটি সকল সদস্যবৃন্দ।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments