ডেস্ক রিপোর্ট: সুদানের এক শহরের বিমান হামলার ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছে। দেশটিতে কয়েক মাস ধরে চলা সেনাবাহিনীর নিয়মিত সৈন্য এবং আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) সদস্যদের সংঘর্ষের মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। খবর ইত্তেফাক
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানী খার্তুমের পাশের শহর ওমদুরমানের আবাসিক এলাকার গতকাল শনিবার (৮ জুলাই) এ হামলা চালানো হয়েছে।
তবে আরএসএফ বলছে, হামলায় ৩১ জন বেসামরিক লোক নিহত হয়েছে। তারা এ হামলার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, সামরিক বাহিনী একটি গুরুত্বপূর্ণ সরবরাহের লাইন বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে।
এ নিয়ে আধা সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, সেনাপ্রধান জে আব্দুল ফাতাহ আল বুরহান নেতৃত্বে চরমপন্থী সন্ত্রাসী মিলিশিয়া পরিচালিত ইচ্ছাকৃত বিমান হামলার তীব্র নিন্দা করছে আরএসএফ।
তবে এ নিয়ে সামরিক বাহিনীর মুখপাত্র মন্তব্য করতে রাজি হয়নি।
ওমদুরমানের দুই বাসিন্দা জানান, এটা বলা বেশ কঠিন আসলে কোন পক্ষ এ হামলার জন্য দায়ী। সেনাবাহিনীর বিমান এই অঞ্চলে ক্রমাগত আরএসএফের সেনাদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে এবং আরএসএফ বাহিনী তাদের বিরুদ্ধে ড্রোন এবং বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করছে।
সুদানের সেনাপ্রধান জে আব্দুল ফাতাহ আল বুরহান এবং তার প্রতিপক্ষ মিলিশিয়া বাহিনী আরএসএফের প্রধান জেনারেল মোহামেদ হামদান দাগালো-যিনি হেমেটি নামে বেশি পরিচিত তাদের দুইজনের ক্ষমতা ভাগাভাগির দ্বন্দ্ব নিয়ে দেশটিতে এ সংঘর্ষ চলমান। এর আগে গত মাসে খার্তুমে বিমান হামলায় পাঁচ শিশুসহ ১৭ জন নিহত হয়।
আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীন ইজরায়েলি তদন্ত কমিশনের একটি প্রতিবেদনে ইজরায়েলি হেফাজতে থাকা প্যালেস্তিনীয় বন্দিদের ওপর যৌন নির্যাতন ও সহিংসতার গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ...
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
সব মন্তব্য
No Comments