স্টাপ রিপোর্টারঃ পূর্ণ রেশনিং চালুর দাবি জানালো ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি। দলটি আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) রাজধানীর বিমানবন্দরে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানোর পাশাপাশি নিত্যপণ্যের দাম কমিয়ে জনজীবনে স্বস্তি ফেরানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
এতে বক্তরা দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত এক বছরে ভোজ্যতেল, চাল,ডাল,চিনির দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।ইতিমধ্যে গ্যাস,পানি, বিদ্যুৎের মূল্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের জীবনকে দূর্বিষহ করে তুলেছে।
মাননীয় প্রধানমন্ত্রী ১৪ দলের সভায় এক কোটি হতদরিদ্র পরিবারের মাঝে বিশেষ পণ্য ক্রয়ের যে কার্ড বিতরণের ঘোষণা দিয়েছেন বক্তরা তাকে স্বাগত জানিয়ে বলেন, গরীব দরিদ্র অসহায় কর্মহীন সকল মানুষের মাঝে এধরণের বিশেষ কার্ড বিতরণ করে তাদের কষ্ট লাঘব করতে হবে।সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, সাধারণ সন্পাদক কিশোর রায়, মহানগর সদস্য শিউলি সিকদার, ওমর ফারুক সুমন,বৃহত্তর উত্তরা থানার নেতা আকতার ফারুক বিপ্লব, মনোয়ার হোসেন মধু,আমিরুল ইসলাম আমিন,নজরুল ইসলাম,আলতাফ হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন করেন বৃহত্তর উত্তরা অঞ্চলের নেতা হারুনর রশীদ।
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
সব মন্তব্য
No Comments