যৌথ বাহিনীর গুলিতে প্রাণ দিতে গণঅভ্যুত্থান হয়নি
স্টাফ রিপোর্টার: আশুলিয়ার মন্ডল গ্রুপে বকেয়া মজুরি দাবিতে শ্রমিক বিক্ষোভে যৌথ বাহিনীর গুলিতে শ্রমিক হত্যার ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সোমবার, সন্ধা ৭টায়, রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে গার্মেন্ট টিইউসি’র সহসভাপতি শ্রমিকনেতা জলি তালুকদার বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের শ্রমিক-মেহনতি মানুষ আত্মত্যাগ করেছে, রক্ত দিয়েছে একটি নিপীড়ন ও শোষণমুক্ত রাষ্ট্র ব্যবস্থার জন্য। তিনি বলেন, বকেয়া মজুরি দাবি করে যৌথ বাহিনীর গুলিতে প্রাণ হারাতে গণঅভ্যুত্থান হয়নি। তিনি বলেন, এই হত্যাকান্ডের দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে।
সমাবেশে জলি তালুকদার আরো বলেন, অবিলম্বে আশুলিয়ার শ্রমিক হত্যাকান্ডে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। আহতদের সুচিকিৎসা, নিহতের পরিবার ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন করতে হবে। তিনি বলেন, আশুলিয়াসহ সকল শিল্প এলাকায় দ্রুত আলোচনার মাধ্যমে শ্রমিক অসন্তোষ নিরসন করতে হবে। একইসঙ্গে যেসকল মালিক মজুরি বকেয়া রাখাসহ, নানান জুলুম পরিচালনার মাধ্যমে শ্রমিক অসন্তোষ উসকে দিচ্ছে তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
সব মন্তব্য
No Comments