সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সদরে ৫ টন গত বছরের পুরাতন বিএডিসি'র গমের বীজ জব্দ করে উপজেলা প্রশাসন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০ টায় শহরের রানীগঞ্জ বাজার থেকে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস এই বীজ জব্দ করেন এবং গোডাউন সিলগলা করে দেন।
স্থানীয় সূত্র জানা যায়, জামালপুর পৌর মার্কেটের সামাদ এন্টারপ্রাইজ এই ৫ টন পুরাতন গমের বীজ ডিলারের কাছ থেকে ক্রয় করেন পাখির খাদ্য হিসেবে বিক্রি জন্য কিন্তু প্রতিষ্ঠানটি ক্রয়ের কোন চালন কপি দেখাতে না পারায় উপজেলা প্রশাসন এই বীজ জব্দ করে এবং গোডাউন সীলগলা করেন।
সামাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম বলেন, এই বীজ পুরাতন এবং পাখি খাদ্য হিসেবে বিক্রির জন্য কিনেছি। আমরা ডিলারের কাছে থেকে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দরে কিনেছি এবং ক্রয়ের রশিদ ইউএনও স্যারকে দেখিয়েছি।
এবিষয়ে বিক্রেতা ডিলার রোকন বলেন, বিএডিসি গতবছরের পুরাতন নষ্ট বীজ ডিলারের কাছে কম দামে বিক্রি করে দেয়। আমি ৩৯ টাকা দরে কিনে দুইটা লাভে বিক্রি করে দেই খোলা বাজারে। সেই হিসাবে আমি সামাদ এন্টারপ্রাইজের কাছে এই ৫ টন বীজ পাখির খাদ্য হিসেবে বিক্রি করি। বিএডিসি'র কাছ থেকে ক্রয়ের চালান কপি আমার কাছে আছে এবং ইউএনও স্যারকে আমি সেটা দেখিয়েছি। এই বীজ থেকে এখন আর চারা হবে না বিধায় বিএডিসি ডিলারদের কাছে বিক্রি করে দেয় এবং আমরা খোলা বাজারে পাখির খাদ্য হিসেবে বিক্রি করে দেই।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস বলেন, আমরা ডিলারের চালান এবং ক্রেতার মেমো দেখেছি। আমরা বিএডিসি এবং ডিসি স্যারের সাথে এই বিষয়ে আলোচনা করে ক্রয় এবং বিক্রয়ের প্রোসেস যদি সঠিক হয়ে থাকে তাহলে আমরা মাল ছেড়ে দিবো তার আগ পর্যন্ত আমরা গোডাউনটি সিলগলা করে গেলাম।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments