কামরুজ্জামান শাহীন,ভোলা: বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) বিএ ও বিএসএস পরীক্ষায় ভোলার চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজে শিক্ষকদের সহযোগিতায় নকলের মহাউৎসব চলছে। শুক্রবার (২৪সেপ্টম্বর) সকালে বাংলা ভাষা-১, ইউএনওর প্রতিনিধি পরীক্ষা চলাকালীন ৫টি পরীক্ষার কক্ষ থেকে ২৫টি নতুন বই-নোট-গাইড) উদ্ধার করেছেন।
সূত্রে জানা গেছে, উম্মুক্ত বিশ্ববিদ্যালয় চরফ্যাশন কোর্স কেন্দ্র রয়েছে ফাতেমা মতিন মহিলা কলেজ। শুক্রবার সকালে বাংলা ভাষা-১ ও বিকালে ইসলামী ষ্টাডিজ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত বাংলা ভাষা ও বিকালে ইসলামী স্ট্যাডিজ পরীক্ষায় নকল মহাউৎস চলছে হরধমে। ইউএনওর প্রতিনিধি পল্লী উনśয়ন কর্মকর্তা (আরডিও) এস এম সুমন সকালের পরীক্ষার ৫টি কক্ষ থেকে ২৫টি ছিড়া ও নতুন বই নিয়ে অধ্যক্ষের কক্ষে রেখেছেন বলে এই প্রতিবেদককে জানিয়েছেন। এই কেন্দ্রে মোট ১৯৮জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন, ৭৫জন। বিকালে ১১১ জন পরীক্ষার্থী ছিল। কেন্দ্রে বহিরাগতদের হলে বেশ বিশৃংখলা দেখা গেছে।
বাউবি‘র (ভোলা) সহকারী পরিচালক মো. ইউনুছ বলেন, পরীক্ষা চলাকালীন কোন সংবাদ কর্মী কেন্দ্রে প্রবেশ করতে পারবেনা। কেন্দ্রে নকল চললে কি করবে এমন বিষয় তিনি বলেন, সেটা কেন্দ্র কর্তৃপক্ষের ব্যাপার।
পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ফাতেমা মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. হোসেন বলেন, পরীক্ষার্থীরা আইডি ও কোর্সের বিষয় জানেনা। এই জন্যে স্বচ্ছতা আনার চেষ্টা করছি। তবে কেন্দ্রে বই পাওয়ার বিষয়টি তিনি স্বীকার করেছেন।
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
সব মন্তব্য
No Comments