আপিল খারিজ
স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার পথে আর কোনো বাধা রইল না আবদুল লতিফ সিদ্দিকীর। তাঁর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত দেয়।
এর আগে একই আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন। আপিল আবেদনে মনোনয়নপত্র দাখিল ও সংশ্লিষ্ট তথ্যের বিষয়ে আপত্তি তোলা হয়।
শুনানিকালে উভয় পক্ষের বক্তব্য ও দাখিল করা কাগজপত্র পর্যালোচনা করে নির্বাচন কমিশন মনে করে, আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্রে এমন কোনো ত্রুটি বা আইনগত অসংগতি নেই, যার ভিত্তিতে তা বাতিল করা যেতে পারে। ফলে আপিল নামঞ্জুর করে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে টাঙ্গাইল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লতিফ সিদ্দিকীর নির্বাচনী মাঠে থাকার বিষয়টি চূড়ান্ত হলো।
উল্লেখ্য, মনোনয়ন যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তির পর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দসহ পরবর্তী নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা রয়েছে।
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যদিও ফোরামের সেশনগুলো আনু ...
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
সব মন্তব্য
No Comments