খুলনা অফিস: আজ ২৯ আগস্ট ২০২৫ সকাল সাড়ে নয়টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা জেলা সভাপতি ডাক্তার মনোজ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স ।
রুহিন হোসেন প্রিন্স তাঁর বক্তব্যে দেশের পরিস্থিতি তুলে ধরে বলেন, রাজনৈতিক অঙ্গনে লুটেরা গোষ্ঠীর দাপট চলছে। এজন্যে ক্ষমতার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এই পরিবর্তনের জন্য প্রয়োজন ব্যবস্থা বদলের। ক্ষমতায় যেয়ে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা বদল করে সিপিবি ও বামপন্থীরা দূর্নীতি মুক্ত, বৈষম্যহীন সমাজ গড়ে মানুষের মর্যাদা নিশ্চিত করবে।
তিনি বিভিন্ন বিষয়ে সিপিবির বিকল্প প্রস্তাবনা দেশবাসীর সামনে তুলে ধরতে পার্টির সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা সব আসনে প্রস্তুতি গ্রহণের জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন আমরা গণতন্ত্রের পথে হাটতে চাই। গণতন্ত্রহীনতা, কর্তৃত্ববাদী ও স্বৈরাচারের কাপড় দেখিয়েছে। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জোরদার লড়াই করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এখন দেখছি জোর যার মুলুক তার। সম্প্রতিকালে নানা অজুহাত তৈরি করে মবের নামে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলা হচ্ছে। দেশের গরীব মানুষ ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশে এটা আমাদের কারোর আকাঙ্ক্ষা না। বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা শাসকগোষ্ঠীর কারণেই দেশে বৈষম্যের পাহাড় গড়ে উঠেছে। কারোর টাকার অভাব নেই আবার কারোর নুন আনতে পান্তা ফুরায়।
এ অবস্থার অবসান ঘটাতে বাংলাদেশকে সমাজতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরিত করতে হবে। সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে হবে। শ্রমজীবী মেহনতি মানুষ কৃষক শ্রমিকসহ যারা কষ্ট করেই দেশকে গড়ে তুলছেন তাদের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। অনুপার্জিত আয় ভোগ করার স্বাধীনতা খর্ব করতে হবে।
প্রিন্স বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। আমাদের সংবিধানে উন্নয়নের কথা থাকলেও বিগত সময়ে ক্ষমতায় থাকা শাসকগোষ্ঠী ত বাস্তবায়ন করেনি। এরা পরিবারতন্ত্র গোষ্ঠী তন্ত্র কায়েম করেছে। সুস্থ রাজনীতির চর্চা পর্যন্ত হয়নি। এ অবস্থার অবসান ঘটাতে না পারলে মানুষের আকাক্সক্ষা বাস্তবায়িত হবে না। তিনি সচেতন দেসবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আসুন আমরা সবাই মিলে নীতিহীন শক্তিকে না বলি আর নীতিনিষ্ঠ শক্তিকে হ্যাঁ বলি। এ কাজটি করতে পারলে আমাদের নিজেদের মুক্তি আমরাই নিশ্চিত করতে পারব।
সভার শুরুতে শিক্ষক প্রদীপ সাহা, প্রকৌশলী সুখেন রায়, সহিদুল ইসলাম, শ্যামল রায়,শাহিনা আক্তার কে কাউন্সিল পরিচালনার জন্য সভাপতি মন্ডলী নির্বাচন করা হয়। সভার শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন সুতপা বেদজ্ঞ। জেলা কমিটির রিপোর্ট উত্থাপন করেন পার্টির খুলনা জেলা সাধারণ সম্পাদক এস এ রশিদ।
কাউন্সিলে আলাপ আলোচনার মধ্য দিয়ে জেলা কমিটির কার্যক্রমের রিপোর্ট ও আয় ব্যায়ের হিসাব সংশোধনীসহ অনুমোদন করা হয়। এছাড়া কংগ্রেসের উত্থাপিত পার্টির ঘোষণা ও কর্মসূচি এবং রাজনৈতিক প্রস্তাব সম্পর্কে প্রতিনিধিরা তাদের অভিমত ব্যক্ত করেন।
এরপর গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলরদের ভোটে ২১ জন কেন্দ্রীয় কংগ্রেস প্রতিনিধি ও ৩৩ সদস্যের জেলা কমিটি নির্বাচন করা হয়। সারাদিন অনুষ্ঠিত এই কাউন্সিলে খুলনার বিভিন্ন উপজেলা ও শাখা কমিটির প্রায় অর্ধ শতাধিক প্রতিনিধি আলোচনায় অংশ নেন।
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
সব মন্তব্য
No Comments