ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসি আয়োজিত দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে গত রাতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।
আগামীকাল শ্রীলংকা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি প্রস্তুতি মূলক ম্যাচ রয়েছে টাইগারদের।
ওমান থেকে আরব আমিরাতে পৌঁছেই বাসযোগে প্রস্তুতি ম্যাচের ভেন্যু আবুধাবির উদ্দেশে যাত্রা করে বাংলাদেশ। গতরাতে আবু ধাবিতে পা রাখে টাইগাররা।
আজ ম্যাচের ভেন্যু আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত অনুশীলন করবে মাহমুদুল্লাহ রিয়াদের দল।
প্রস্তুতি ম্যাচ শেষে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে ১৫ অক্টোবর ওমান যাবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। বাছাই পর্বে ‘বি’ গ্রুপে রয়েছে টাইগাররা। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে লড়বে তারা।
বাছাই পর্ব পেরোতে পারলে সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। সেখানে ২৫ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে, ২৭ অক্টোবর গ্রুপ ‘এ’র রানার্স-আপের বিপক্ষে, এরপর ৩, ৫ ও ৭ নভেম্বর টুর্নামেন্টে বড় তিন দল- নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
সব মন্তব্য
No Comments