১লা বৈশাখে
স্টাফ রিপোর্টার: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীতে মঙ্গল শোভাযাত্রা ও মঙ্গল মিলনীর আয়োজন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়া এই শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, তোপখানা ও পল্টন এলাকার সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে মঙ্গল মিলনী অনুষ্ঠিত হয়।
মিলনী অনুষ্ঠানে নববর্ষের শুভেচ্ছা বিনিময়, সংক্ষিপ্ত আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা এবং সঞ্চালনা করেন দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তি ও বৈসাবি বাংলাদেশের বাঙালি ও আদিবাসীদের সর্বজনীন প্রাণের উৎসব। এসব উৎসব সকল ভেদাভেদ, বৈষম্য ও অসাম্যের বিরুদ্ধে ভালোবাসা ও সাম্যের বার্তা বহন করে।
তারা আরও বলেন, প্রকৃতি ও জীবনের প্রতি মানুষের শ্রদ্ধা থেকেই এ ধরনের উৎসবের উৎপত্তি। তাই সকল প্রাণ ও প্রকৃতির প্রতি ভালোবাসা জাগ্রত রাখা এবং মানবিক মূল্যবোধ চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বক্তারা ধর্মের নামে বিভেদ সৃষ্টি, সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নতুন প্রজন্মের সুস্থ ও মানবিক মানস গঠনে সচেতন ভূমিকা রাখার জন্য সমাজের সব স্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
তারা অভিযোগ করেন, দেশের স্বাধীনতা সংগ্রামী ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং মিথ্যা মামলার মাধ্যমে দমন করার চেষ্টা করা হচ্ছে। বিশেষভাবে হাসানুল হক ইনু-সহ রাজবন্দীদের মুক্তির দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা পালনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে—বাঙালি তার সংস্কৃতি ও আত্মপরিচয় রক্ষায় আপসহীন। ভবিষ্যতেও সাংস্কৃতিক প্রতিরোধের এই ধারা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments