কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের এক দিন পর বাড়ির পাশের মরিচক্ষেত থেকে ওমর আলী (২৪) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি দেশীয় ধারালো দা উদ্ধার করেছেন মহিপুর থানা পুলিশ। নিহত ওমর ওই গ্রামে শাহজাহান ফরাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওমর আলী শশুর বাড়ি থেকে তার নতুন বৌকে নিয়ে সোমবার বাড়িতে নিয়ে আসা হয়। তারা একসঙ্গে এক কক্ষেই ঘুমিয়ে ছিলো। ভোররাতে নামাজ পড়ার জন্য ওমর ঘর থেকে বের হয়। সকালে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
মহিপুর থানা ওসি মো.আনোয়ার হোসেন তালুকদার জানান, রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments